LocalBREAKING
ফুলপুরের আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে পথচারীরা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা আঞ্চলিক মহাসড়কের চাঁনপুর নামক স্থানে রাস্তা ভেঙে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এ অংশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় চলাচলের সময় যানবাহন চালকদের গর্ত বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে। ইতোমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে যান চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ঝুঁকি। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “রাস্তার এই গর্ত দিন দিন বড় হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখার যেন কেউ নেই।”
স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
