Friday, July 10, 2026
Local

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজার মৃত্যুতে শোকের ছায়া

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজার মৃত্যুতে শোকের ছায়া

M

mymensingh

Local Correspondent

May 21, 20261 min read154 views
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজার মৃত্যুতে শোকের ছায়া
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন। জানা যায়, সুজা উদ্দিন সুজা ছাত্র রাজনীতিতে সক্রিয় ও নিবেদিতপ্রাণ একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা ও নেতৃত্বগুণ অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তার সহকর্মীরা। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন মিশুক, মানবিক ও পরোপকারী স্বভাবের মানুষ। তার মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles

ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ
LocalJuly 9, 2026

ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ

ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ

তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন: সরকার নির্ধারিত ফিতে ভূমিসেবা নিশ্চিতকরণে মতবিনিময়
LocalJuly 7, 2026

mymensingh1 min read