Local
ফুলপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুনধর রুদ্র পাল (৪৯) ও মো. আশিক (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল গোদারিয়া এলাকায় আশিকের বসতঘরে অভিযান চালায়। এ সময় গুনধর রুদ্র পালকে তল্লাশি করে তার কোমর থেকে একটি শপিং ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
এ ছাড়া আশিকের বিছানার নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদেট জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক মো. সবুজ মিয়া (৩০) ৫০০ গ্রাম গাঁজার একটি প্যাকেট নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ফুলপুর সহ আশপাশের এলাকায় বিক্রি করতো বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ ফুলপুর ২৪ কে বলেন,এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান নিয়মিত পরিচালিত থাকবে বলেপ জানান তিনি।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read

LocalAugust 21, 2026
হিজড়া জনগোষ্ঠীর উদ্যোগে মসজিদ, অর্থাভাবে থমকে আছে নির্মাণকাজ
mymensingh3 min read
