Wednesday, September 2, 2026
Local

ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা

M

mymensingh

Local Correspondent

August 25, 20261 min read7 views
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
ছবি: ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অটো চুরি,পকেটমারি প্রতিরোধ,জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফুলপুর বাসস্ট্যান্ডের শেরপুর রোড, গোল চত্বর ও আঞ্জুমান মার্কেটের সামনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় অটোচালক, সিএনজিচালক, মাহিন্দ্রচালকসহ বাসস্ট্যান্ডের দায়িত্বে থাকা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অটো চুরি প্রতিরোধে চালকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাসস্ট্যান্ড এলাকায় পকেটমারি রোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় চালকদের নির্ধারিত স্থানে গাড়ি রাখা, যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে যানজট সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহমেদ ফুলপুর ২৪ বলেন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles