Friday, July 3, 2026
EntertainmentBREAKING

টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা

M

mymensingh

Local Correspondent

May 15, 20261 min read40 views
টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা
ছবি- ফুলপুর ২৪
চুয়াডাঙ্গা শহরতলীতে নাচ-গান ও টিকটক করার অভিযোগ তুলে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়দের একাংশ দাফনে আপত্তি জানায়। এতে দাফন কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত হয়ে পড়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। পরদিন বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ অভিযোগ করে, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ-গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে তার ভিডিও প্রকাশ নিয়েও আপত্তি ছিল তাদের। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করতে বাধা দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox