Opinion
থানায় হামলা নয়, পুলিশের কথাও শুনতে হবে' , সাংবাদিক আলী আসগর ইমনের মন্তব্য
থানায় হামলা নয়, পুলিশের কথাও শুনতে হবে' , সাংবাদিক আলী আসগর ইমনের মন্তব্য

থানায় হামলা ও পুলিশ সদস্যদের প্রতি সহিংস আচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলী আসগর ইমন। তিনি বলেছেন, থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আইনশৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আলী আসগর ইমন বলেন, থানায় ঢুকে যদি এমন করে, আমরা কার কাছে যাবো? একজন পুলিশ কর্মকর্তার এমন অসহায়ত্ব আমার কাছে খুবই কষ্টের। একটি রাষ্ট্রের জন্য এটি বড় ব্যর্থতা।
তিনি আরও বলেন, কিছু অসাধু পুলিশ সদস্যের কর্মকাণ্ডের কারণে পুরো বাহিনীকে দায়ী করা ঠিক নয়। ২-৪ জনের অপকর্মের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া এবং মব সৃষ্টি করে থানায় হামলা করা কোনো ভালো কাজ নয়। দিন শেষে বিপদের সময় পুলিশই মানুষের পাশে দাঁড়ায়।
আলী আসগর ইমনের মতে, সমাজ ও রাজনৈতিক বাস্তবতায় পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি বলেন, "পুলিশ সবার কথা শুনলেও তাদের নিজেদের কথা বলার জায়গা খুবই সীমিত। তাদের অভিযোগও গুরুত্বের সঙ্গে শোনা প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ সদস্যদের ন্যায্য বক্তব্য তুলে ধরার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। বক্তব্যের শেষাংশে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "কান্না নয়, ঘুরে দাঁড়াও পুলিশ।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
