Wednesday, May 27, 2026
শুভেচ্ছা

শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী

শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী

F

Farhana Akter

Translator

May 27, 20262 min read8 views
শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী
ফুলপুর -২৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক, সেটাই প্রত্যাশা। তিনি বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ঈদের সময় পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে কুরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কুরবানির পর পশুর রক্ত, চামড়ার উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়। ইঞ্জি. নাজমুল হক সুমন বেপারী বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।” তিনি কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে পলিথিন, নালা-নর্দমা ও খোলা স্থানে বর্জ্য না ফেলার অনুরোধ জানান। সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles

ফুলপুর পৌর প্রশাসকের ঈদুল আজহার শুভেচ্ছা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান
শুভেচ্ছাMay 27, 2026

ফুলপুর পৌর প্রশাসকের ঈদুল আজহার শুভেচ্ছা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান

ফুলপুর পৌর প্রশাসকের ঈদুল আজহার শুভেচ্ছা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান