শুক্রবার, ১৫ মে, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, এলাকায় শোক

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, এলাকায় শোক

মাহমুদ হাসান

Senior Reporter

|১৫ মে ২০২৬|1 মিনিট পড়া|14 বার দেখা হয়েছে
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, এলাকায় শোক

ছবি- ফুলপুর ২৪

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন।এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।পরে আরশব আলী তাকে গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

468x60

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ