Politics
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি-কে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফুলপুর-তারাকান্দা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের তদারকির দায়িত্ব পাওয়ায় নিলুফার চৌধুরী মনি আপাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তিনি তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ফুলপুর-তারাকান্দার জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁর দায়িত্বশীল নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে। সেই সঙ্গে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে মহিবুল হক রানা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই এবং মাননীয় সংসদ সদস্যের সার্বিক সফলতা কামনা করছি।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

PoliticsJuly 9, 2026
এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ
এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ
phulpur local Reporter1 min read

PoliticsJuly 4, 2026
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
mymensingh1 min read

PoliticsJune 27, 2026
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 min read

PoliticsJune 26, 2026
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
gazipur Correspondent1 min read