Monday, August 24, 2026
Local

শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন

F

Farhana Akter

Translator

July 1, 20261 min read24 views
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন
phulpur.24
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি বায়জিদ মাহমুদ। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও স্মার্টফোনের অতিনির্ভরতা থেকে দূরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির স্লোগান ছিল, “মাঠের গর্জন ফিরুক বুকে, মাদক-স্মার্টফোন থাকুক দূরে।” আয়োজকরা জানান, ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১২টি ফুটবল বিতরণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও তারা জানিয়েছেন।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles