Local
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় রূপসী ইউনিয়নের জারুল খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার খাল খননের পরিকল্পনা ছিল এবং এ জন্য ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ দেওয়া হয়।
তবে প্রকল্পের সমাপ্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে খননকাজ বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পের অগ্রগতি শূন্য শতাংশ (০%) রয়েছে। ফলে বরাদ্দের পুরো অর্থ অব্যয়িত থেকে যায়। পরে সরকারি আর্থিক বিধি অনুসরণ করে ট্রেজারি চালানের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ বিষয়ে সমাপ্তি প্রতিবেদন ও চালানের কপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ ফুলপুর -২৪ বলেন, জারুল খালটি আগে থেকেই পর্যাপ্ত খনন করা ছিল। মাঠপর্যায়ে সরেজমিন পর্যালোচনায় নতুন করে খননের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। এছাড়া নির্ধারিত সময়ে খালে পানি থাকায় প্রকল্পের কাজ বাস্তবায়নও সম্ভব হয়নি। তাই সরকারি অর্থের অপচয় না করে অব্যয়িত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে নতুন করে যাচাই-বাছাই করে জনসম্পৃক্ত ও প্রকৃত প্রয়োজন রয়েছে এমন স্থান চিহ্নিত করে খাল খননের প্রকল্প গ্রহণ করা হবে, যাতে কৃষকরা বাস্তবিক অর্থেই উপকৃত হন। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, শৈথিল্য বা মানদণ্ডের ব্যত্যয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
phulpur local Reporter1 min read

LocalJuly 16, 2026
ফুলপুরে গোখরা সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোক
ফুলপুরে গোখরা সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোক
phulpur local Reporter1 min read
