Local
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর উদ্যোগে হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ফুলপুর আদর্শ মাদরাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী ও ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা-মুতামিম মাওলানা আবুরায়ন মক্কী।
অনুষ্ঠানে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর তত্ত্বাবধানে বিভিন্ন সময়ে পবিত্র হজ পালনকারী হাজী এবং এলাকার বিশিষ্ট সুধীজন অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক হাজীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাজীরা মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর মাধ্যমে হজ পালনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তারা হজ ব্যবস্থাপনা, সেবার মান এবং সার্বিক সহযোগিতার বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুতামিম ও মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর ঘনিষ্ঠ সহযোগী মাওলানা নোমান সিদ্দিক।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আগামী হজযাত্রীদের সফল ও নিরাপদ হজ পালন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read

LocalAugust 21, 2026
হিজড়া জনগোষ্ঠীর উদ্যোগে মসজিদ, অর্থাভাবে থমকে আছে নির্মাণকাজ
mymensingh3 min read

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read
