Wednesday, September 2, 2026
Local

ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান

P

phulpur local Reporter

Reporter

August 15, 20261 min read11 views
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
ছবি- ফুলপুর ২৪
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ‘চলো অভ্যাস বদলাই’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে ফুলপুর পৌরসভার আয়োজনে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। তিনি বলেন, শহরটি আমাদের, তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। নিজে সবসময় পরিষ্কার করতে না পারলেও অন্তত নিজের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করতে হবে। এতে শহর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি পৌর শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এ সময় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। তিনি পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের অভ্যাস পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকরা জানান, শুধু একটি দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, নিয়মিতভাবে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি এবং নিজেদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ফুলপুর পৌর শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles