Thursday, August 27, 2026
LocalBREAKING

শ্রীপুরে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীপুরে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

G

gazipur Correspondent

Reporter

May 23, 20261 min read108 views
শ্রীপুরে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফুলপুর ২৪
গাজীপুরের শ্রীপুরে ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। ​শনিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন ওই গ্রামেরই বাসিন্দা। ​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহীনুর আলম জানান, শুক্রবার বিকেলে র‌্যাব-১-এর একটি দল তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজার এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদে তারা জানতে পারেন, টেংরা মধ্যপাড়া গ্রামে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ মজুত করেছেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কবির হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ​র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুজন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির স্টোররুম থেকে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ১০৭ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করে র‌্যাব। ​স্থানীয় ব্যক্তিরা জানান, সুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles