Local
সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন ফজলুল হক মিলন
সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন ফজলুল হক মিলন

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন ফজলুল হক মিলন এমপি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। চাল নিতে আসা কালীগঞ্জ পৌরসভা ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি ও তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 7, 2026
দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন
দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন
gazipur Correspondent2 min read

LocalJuly 7, 2026
তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন: সরকার নির্ধারিত ফিতে ভূমিসেবা নিশ্চিতকরণে মতবিনিময়
তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন: সরকার নির্ধারিত ফিতে ভূমিসেবা নিশ্চিতকরণে মতবিনিময়
mymensingh1 min read

LocalJuly 2, 2026
মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে
মাওনা চৌরাস্তায় ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে
gazipur Correspondent1 min read

LocalJuly 2, 2026
এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
এসি ল্যান্ডের উদ্যোগে রামসোনা গ্রামে রাস্তার জটিলতা নিরসনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
phulpur local Reporter1 min read
