Local
গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার থেকে কালাইজানি গ্রামে যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় বাসিন্দারা মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের আন্তরিক উদ্যোগে গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকাবাসী একটি নির
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
