Local
ভালোবাসা ও শুভকামনায় ফুলপুর থেকে বিদায় নিলেন কৃষিবিদ কামরুল হাসান
ভালোবাসা ও শুভকামনায় ফুলপুর থেকে বিদায় নিলেন কৃষিবিদ কামরুল হাসান

ময়মনসিংহের ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষিবিদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কামরুল হাসান কামুর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় যায়যায়দিন উপজেলা কার্যালয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, ফুলপুরে দায়িত্ব পালনকালে তিনি কৃষকের কল্যাণ, কৃষি উন্নয়ন এবং সরকারি কৃষিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ ফুলপুরবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
যায়যায়দিনের সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন, সিদ্দিকুল হাসান, মোস্তফা খান ও আব্দুল মান্নান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হরুন অর রশীদ খান, ক্রীড়াবিদ মাজহারুল ইসলাম সোহেল, ছাত্রনেতা ওমর ফারুক সরকার, উদ্যোক্তা মীর আবু নাঈম, ফুলপুর হেল্পজোনের প্রতিষ্ঠাতা শান্ত সরকার, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামাদ খান নাঈম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম হৃদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বিদায়ী বক্তব্যে কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, **"ফুলপুরের মানুষের ভালোবাসাই আমার কর্মজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে দায়িত্ব পালনকালে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা পেয়েছি। দায়িত্ব পালনের সময় অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ফুলপুরের মানুষের ভালোবাসা ও স্মৃতি আমি আজীবন হৃদয়ে লালন করব।"**
অনুষ্ঠানের শেষে অতিথিরা বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
