Monday, August 31, 2026
Local

ময়মনসিংহে পারিবারিক কবরস্থান থেকে চার কঙ্কাল চুরির অভিযোগ

ময়মনসিংহে পারিবারিক কবরস্থান থেকে চার কঙ্কাল চুরির অভিযোগ

M

mymensingh

Local Correspondent

May 18, 20261 min read50 views
ময়মনসিংহে পারিবারিক কবরস্থান থেকে চার কঙ্কাল চুরির অভিযোগ
phulpur.24
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন এর ভাটি ঘাগড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে চারটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কবরকে কেন্দ্র করে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামের একটি পারিবারিক কবরস্থানে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তারা নিশ্চিত হন, অন্তত চারটি কবর থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, মানুষ মৃত্যুর পর কবরই তার শেষ নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু এখন সেই কবরও নিরাপদ নয়। মৃত ব্যক্তিদের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে অমানুষের মতো একটি চক্র। গ্রামবাসীরা জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কবরস্থানের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মানুষ কি এখন মারা যাওয়ার পরেও নিরাপদ থাকবে না?

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles