Thursday, August 27, 2026
Local

ঈদুল আযহা উপলক্ষে ফুলপুর পৌর এলাকায় বিজিএফ কার্ড বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদুল আযহা উপলক্ষে ফুলপুর পৌর এলাকায় বিজিএফ কার্ড বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত

M

mymensingh

Local Correspondent

May 17, 20261 min read42 views
ঈদুল আযহা উপলক্ষে ফুলপুর পৌর এলাকায় বিজিএফ কার্ড বিতরণে আলোচনা সভা অনুষ্ঠিত
phulpur.24
য়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজিএফ কার্ড সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় ফুলপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। সভায় পৌর এলাকার সুবিধাভোগীদের মাঝে সঠিকভাবে বিজিএফ কার্ড বিতরণ, অনিয়ম প্রতিরোধ এবং প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিজিএফ কার্যক্রম পরিচালনা করা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা পাবেন। সভায় অংশগ্রহণকারীরা আসন্ন ঈদকে সামনে রেখে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles