Friday, August 21, 2026
Local

ফুলপুর পৌরসভায়,মশক নিধন কার্যক্রম জোরদার

ফুলপুর পৌরসভায়,মশক নিধন কার্যক্রম জোরদার

P

phulpur local Reporter

Reporter

May 23, 20261 min read89 views
ফুলপুর পৌরসভায়,মশক নিধন কার্যক্রম জোরদার
ফুলপুর -২৪
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চলমান মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম শফিক এর নির্দেশক্রমে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,ড্রেন ও জনবহুল এলাকায় নিয়মিতভাবে ফগার মেশিন ও কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌরসভা সূত্রে জানা যায়,বর্ষা মৌসুমকে সামনে রেখে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস,ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ওষুধ ছিটানো হচ্ছে। পৌরবাসীও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।পৌর প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে না রাখার আহ্বান জানানো হয়েছে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles