Local
মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জন্মদিন উদযাপন পারভেজ আহমেদের
মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে জন্মদিন উদযাপন পারভেজ আহমেদের

ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করলেন ফুলপুর উপজেলা যুবদল নেতা ও রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমেদ।
কেক কাটা কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তিনি জন্মদিন উদযাপন করেছেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে।
জানা যায়,জন্মদিন উপলক্ষে পারভেজ আহমেদ উপজেলার মধ্যে গোদারিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি কুরআনের পাখি খ্যাত হাফেজ ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পারভেজ আহমেদ বলেন,আজকের এই দিনটি আমি এমন মানুষদের সঙ্গে কাটাতে চেয়েছি, যারা দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।তাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য সবচেয়ে বড় উপহার।
মাদ্রাসার শিক্ষকরা জানান,একজন তরুণ রাজনৈতিক নেতার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীরাও উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছে।
স্থানীয়দের মতে,সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে পারভেজ আহমেদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তার এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপন এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
