Thursday, August 27, 2026
Local

ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

P

phulpur local Reporter

Reporter

May 19, 20261 min read46 views
ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
ফুলপুর -২৪
জনবান্ধব ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।” ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদীয়া ইসলাম সীমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়া নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles