Thursday, August 27, 2026
Local

বালিয়া বাজারে মাদক বাণিজ্যের রমরমা,প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বালিয়া বাজারে মাদক বাণিজ্যের রমরমা,প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

P

phulpur local Reporter

Reporter

May 17, 20262 min read56 views
বালিয়া বাজারে মাদক বাণিজ্যের রমরমা,প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
phulpur.24
ফুলপুর উপজেলার বালিয়া বাজারে মাদকের অবাধ বিস্তারের ফলে বানিজ্য এখন রমরমা,হাত বাড়ালেই চায়ের মত সহজলভ্য পাওয়া যায় গাঁজা ইয়াবা। প্রকাশ্যে এমন মাদক বেচাকেনা চললেও কার্যকর কোনো অভিযান না থাকায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে,বালিয়া বাজার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এ চক্রের মাধ্যমে তরুণ-যুবকদের টার্গেট করে মাদক সরবরাহ করা হচ্ছে।দিনে-রাতে বিভিন্ন স্থানে গোপনে নয়, বরং অনেকটা প্রকাশ্যেই এসব অবৈধ বাণিজ্য চলছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের আরো অভিযোগ,একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং বাজার এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকাজুড়ে মাদক বিস্তার ও অনিয়ম চললেও অনেকেই সব জেনেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।হেনস্তা,সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতার ভয়ে অনেক সাক্ষী ও ভুক্তভোগী প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “সবাই সব জানে, কিন্তু মুখ খোলার সাহস কারও নেই। প্রতিবাদ করলেই নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হতে হয়।”ফলে অভিযোগ থাকলেও তা প্রকাশ্যে আসছে না, আর অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি তাদের। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে বালিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles