Thursday, July 2, 2026
LocalBREAKING

ফুলপুরে কালবিনাশী কংশে হুহু করে বাড়ছে পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

M

Mahmud Hasan

Senior Reporter

May 13, 20261 min read56 views
ফুলপুরে কালবিনাশী কংশে হুহু করে বাড়ছে পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া কালবিনাশী কংশ নদে হঠাৎ করেই পানি বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি লক্ষ্য করা যায়। বিশেষ করে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদী তীরবর্তী কয়েকটি এলাকার বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পানির চাপে নদীর স্রোত বেড়ে গেছে। অনেক স্থানে নদীর পাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হঠাৎ পানি বাড়ায় নদীপাড়ের মানুষ গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলে ও নৌযান চালকদেরও সতর্কভাবে চলাচল করতে দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles