Wednesday, September 2, 2026
LocalBREAKING

ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা ১৬ হাজার

ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা ১৬ হাজার

S

Samira Rahman

SEO Editor

May 14, 20261 min read55 views
ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা ১৬ হাজার
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে মোট ৪টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান সূত্রে জানা যায়,উপজেলার আমুয়াকান্দা ধানমহল এলাকায় অবস্থিত মেসার্স গৌরাঙ্গ ভান্ডার ও মেসার্স ত্বকী ট্রেডার্স বৈধ ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পবিহীন ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার মক্কা স্টোর এবং মেসার্স মদিনা পার্টস হাউস বৈধ ওজনযন্ত্র সরবরাহকারী সনদ ছাড়া ওজনযন্ত্র বিক্রি করায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান চলাকালে মেসার্স মদিনা পার্টস হাউস থেকে একটি মেয়াদোত্তীর্ণ স্ট্যাম্পযুক্ত ওজনযন্ত্র জব্দ করা হয়। ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় অফিসের পরিদর্শক প্রকৌশলী মেহের আপফান।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles