Friday, August 28, 2026
LocalBREAKING

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধানকে বিদায়ী সংবর্ধনা

M

Mahmud Hasan

Senior Reporter

May 14, 20261 min read51 views
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধানকে বিদায়ী সংবর্ধনা
238712
ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাফিজুর রহমানকে ফুলপুর সরকারি কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) ফুলপুর সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ সময় সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। পরে অতিথিরা তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles