Sunday, August 23, 2026
Local

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

P

phulpur local Reporter

Reporter

May 16, 20261 min read69 views
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে খেলাধুলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার (১৬ মে) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles