LocalBREAKING
ফুলপুরে ৩৫ বছরের পুরোনো রাস্তা নিয়ে বিরোধ
দীর্ঘ৩৫ বছরের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, নিরাপদ চলাচলের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনসাধারণের রাস্তা নিয়ে ফের উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়েছে। প্রায় ৩৫ বছর ধরে ব্যবহৃত ওই রাস্তা নিয়ে স্থানীয়দের সঙ্গে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছেন। অভিযুক্ত ইসমাইল হোসেন প্রায় পাঁচ বছর আগে পাশের জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তার মালিকানা দাবি করে একাধিক মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, রাস্তার পক্ষে বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন, ইউনিয়ন পরিষদ, সেনাবাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তদন্ত করে রাস্তার বৈধতা নিশ্চিত করেছেন বলেও দাবি করেন তারা। এছাড়া আদালতে দায়ের করা বিভিন্ন মামলার রায়ও রাস্তার পক্ষেই এসেছে বলে জানান এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, আইনি প্রক্রিয়ায় সুবিধা করতে না পেরে বর্তমানে অভিযুক্ত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন। পাশাপাশি চলাচলকারী নারী-পুরুষদের গালিগালাজ, মারধরের চেষ্টা এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ইউনিয়ন পরিষদের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
