Local
ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। উক্ত অভিযান কর্মসূচিতে র্যালি, মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। সেইসাথে ফুলপুর পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
