Local
ফুলপুরে অবৈধ ৭ ইটভাটায় প্রশাসনের অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ফুলপুরে অবৈধ ৭ ইটভাটায় প্রশাসনের অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ওই ভাটাগুলোকে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ (মঙ্গলবার) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উপজেলার বিভিন্ন স্থানে কিছু ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায়— দাওয়া ব্রিকস, নূর ব্রিকস, মদিনা ব্রিকস, মেঘনা ব্রিকস, দেশ ব্রিকস, সুরমা ব্রিকস এবং ছনধরা এলাকার আরও একটি ইটভাটাকে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান:"পরিবেশ বিপর্যয় রোধ ও সরকারি নিয়ম রক্ষার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। উপজেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ক্রমান্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের কর্মকর্তা এবং ফুলপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ফুলপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
phulpur local Reporter1 min read

LocalJuly 18, 2026
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
ফুলপুরে মারহামাহ এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস-এর হজ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত
phulpur local Reporter1 min read
