Saturday, August 29, 2026
Local

এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম মোঃ সুমন আহমেদ

এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম মোঃ সুমন আহমেদ

M

mymensingh

Local Correspondent

July 1, 20261 min read21 views
এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম মোঃ সুমন আহমেদ
phulpur.24
জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিজ্ঞ নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত এফিডেভিটের মাধ্যমে সুবাদ দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মোঃ সুমন আহমেদ। এফিডেভিটে উল্লেখ করা হয়েছে, তিনি পূর্বে সনাতন ধর্মাবলম্বী ছিলেন। ইসলামের আদর্শ, নীতি-নৈতিকতা, আচার-আচরণ, নামাজ, রোজা, পবিত্র কোরআনের শিক্ষা এবং ইসলামের শান্তির বাণীতে অনুপ্রাণিত হয়ে তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এতে আরও উল্লেখ করা হয়, তিনি পবিত্র কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের বিধি-বিধান মেনে জীবন পরিচালনার অঙ্গীকার করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ম গ্রহণ-সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এফিডেভিট সম্পন্ন করেছেন।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles