Crime
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ফুলপুর থানার ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. ইউসুফ আলী (৭৪)-এর সঙ্গে একই গ্রামের মো. মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. সবুজ মিয়ার (২৫) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে তারা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিনকে রোববার (১২ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ফুলপুর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeJuly 9, 2026
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
Farhana Akter1 min read

CrimeJuly 8, 2026
ময়মনসিংহে হানিট্র্যাপ চক্রের অভিযোগে দুই নারী আটক
ময়মনসিংহে হানিট্র্যাপ চক্রের অভিযোগে দুই নারী আটক
mymensingh1 min read

CrimeJuly 7, 2026
তারাকান্দায় মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড, হেরোইনসহ আটক ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ
তারাকান্দায় মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড, হেরোইনসহ আটক ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ
mymensingh1 min read

CrimeJuly 7, 2026
ধোবাউড়ায় মদের বোতল নিয়ে টিকটক: নারী গ্রেফতার
ধোবাউড়ায় মদের বোতল নিয়ে টিকটক: নারী গ্রেফতার
mymensingh1 min read