Crime
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা এলাকায় মাদক-সংক্রান্ত একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা: মো. আব্দুর রউফ, মাতা: মোছা. আঞ্জুয়ারা খাতুন। তার গ্রামের বাড়ি ফুলপুর উপজেলার বাতিকুড়া এলাকায় হলেও বর্তমানে শম্ভুগঞ্জ এলাকায় বসবাস করেন। অপরজন হলেন নয়ন মিয়া (২৮), পিতা: সালাম মিয়া, মাতা: মাজেদা খাতুন, গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার জৈনাটি এলাকায়।
পুলিশ জানায়, বিলডোরা এলাকায় মাদক-সংক্রান্ত অভিযানের সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে হালুয়াঘাট থানা পুলিশ।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeAugust 1, 2026
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
phulpur local Reporter1 min read

CrimeJuly 17, 2026
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
gazipur Correspondent2 min read

CrimeJuly 12, 2026
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
phulpur local Reporter1 min read

CrimeJuly 9, 2026
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
Farhana Akter1 min read
