Crime
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল উপজেলার পয়ারী ইউনিয়নের ২ নম্বর খণ্ড এলাকায় হারুন অর রশিদের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাব্বি ওরফে অলি (১৯)। তিনি উপজেলার ৬ নম্বর পয়ারী ইউনিয়নের ধলী গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাব্বির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeJuly 17, 2026
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
gazipur Correspondent2 min read

CrimeJuly 12, 2026
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 min read

CrimeJuly 12, 2026
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
phulpur local Reporter1 min read

CrimeJuly 9, 2026
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
Farhana Akter1 min read
