Thursday, August 27, 2026
Local

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত দুই ব্যক্তির এক বছরের কারাদণ্ড

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত দুই ব্যক্তির এক বছরের কারাদণ্ড

P

phulpur local Reporter

Reporter

July 15, 20261 min read12 views
ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নেশাগ্রস্ত দুই ব্যক্তির এক বছরের কারাদণ্ড
phulpur.24
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক দুই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার শেরপুর রোড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হলে এবং অভিযুক্তরা দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles