Local
ফুলপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহের ফুলপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম থেকে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ভক্তরা ধর্মীয় নানা স্লোগান ও কীর্তনে অংশ নেন। এ সময় শ্রীকৃষ্ণের জীবনী ও জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাজসজ্জা, প্রতিকৃতি ও ধর্মীয় উপকরণ প্রদর্শন করা হয়। শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি শ্রী দেবল কুমার সাহা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী গোপাল দাস বলেন, প্রতিবছরের মতো এবারও শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়া গেছে।
নিরাপত্তার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, জন্মাষ্টমীর আয়োজনে ফুলপুর থানার পক্ষ থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
