Friday, August 28, 2026
Crime

কাশিমপুরে র‍্যাব-১-এর অভিযানে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

কাশিমপুরে র‍্যাব-১-এর অভিযানে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

G

gazipur Correspondent

Reporter

July 4, 20261 min read24 views
কাশিমপুরে র‍্যাব-১-এর অভিযানে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
phulpur.24
গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। র‍্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কাশিমপুর থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles