LocalBREAKING
ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল দোকানে চুরি, গ্রেফতার ২
ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল দোকানে চুরি, গ্রেফতার ২

ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জানা যায়,শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেটের “নূর টেলিকম” নামের একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রবিন (১৯), হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ রবিন(১৯) ও ফুলপুর উপজেলার আশি পাঁচ কাহনিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ আশরাফুল (২৬)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিনের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় পূর্বেও একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read
