Wednesday, July 1, 2026
AgricultureBREAKING

ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি

N

Nusrat Jahan

Editor

May 12, 20261 min read81 views
ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি
236613
ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি ময়মনসিংহের ফুলপুরে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সঠিক পরিমাপে ধান ক্রয় কার্যক্রম পরিচালনার দাবিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ও কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক দলের নেতাকর্মীরা। স্মারকলিপিতে কৃষক নেতারা অভিযোগ করেন,বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদারের বিরুদ্ধে সঠিক পরিমাপে ধান ক্রয় না করার অভিযোগও তুলে ধরেন তারা।এতে করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ওজনে অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান কৃষক দলের নেতারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles