Friday, July 3, 2026
AgricultureBREAKING

স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি

স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি

M

mymensingh

Local Correspondent

May 13, 20261 min read55 views
স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি
237900
ফুলপুরে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ লটারি প্রক্রিয়া ঘিরে কৃষকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের তালিকা চূড়ান্ত করা হয়, যাতে প্রকৃত কৃষকরাই সরকারি ধান সংগ্রহ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হতে পারেন। লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।তিনি বলেন,সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম,প্রভাব বা স্বজনপ্রীতির সুযোগ নেই।স্বচ্ছতা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী প্রমুখ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles