Tuesday, June 30, 2026
AgricultureBREAKING

ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ

ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ

M

Mahmud Hasan

Senior Reporter

May 13, 20261 min read54 views
ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ
237716
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় একজন শ্রমিকের দৈনিক মজুরি হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। শুক্রবার সরকারি ছুটির দিনে উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধান কাটার কাজে অংশ নিতে দেখা গেছে। কেউ পরিবারের ধান কেটে বাড়িতে তুলতে সহায়তা করছে, আবার কেউ টাকার বিনিময়ে শ্রম বিক্রি করছে। উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ধান পাকায় একসঙ্গে কাটার চাপ বেড়ে যাওয়ায় শ্রমিক সংকট আরও তীব্র হয়েছে। অনেক কৃষক সময়মতো শ্রমিক না পেয়ে পরিবারের সদস্যদের নিয়েই মাঠে নেমেছেন। এ অবস্থায় শিক্ষার্থীরাও মাঠে কাজ করে কৃষকদের সহযোগিতা করছে। স্থানীয় কৃষকরা জানান, আগে তুলনামূলক কম খরচে শ্রমিক পাওয়া গেলেও বর্তমানে একজন শ্রমিকের মজুরি এক হাজার টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তারপরও প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না। কয়েকজন শিক্ষার্থী জানায়, ছুটির দিনে পরিবারের কাজে সহায়তা করার পাশাপাশি কেউ কেউ অতিরিক্ত আয় করার জন্যও ধান কাটার কাজে অংশ নিচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি কৃষি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। সময়মতো ধান কাটতে না পারলে প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতির আশঙ্কাও রয়েছে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles