Agriculture
ফুলপুর খাদ্য গুদামে সরকারি দামে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন
ফুলপুর খাদ্য গুদামে সরকারি দামে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন

ফুলপুর খাদ্য গুদামে সরকারি দামে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলপুর উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ফুড কন্ট্রোলার শাহিনা আক্তার,কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী,পিআইও বেগম শাহীন,ওসিএলএসডি মোঃ রোকনুজ্জামান,ফুড ইন্সপেক্টর শাহরিয়ার সুলতানা (লীজা), আব্দুল আজিজ এবং উপ-খাদ্য পরিদর্শক শামীম হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
জানা গেছে,এবারের ধান সংগ্রহ কার্যক্রমে ১৪ শতাংশ ময়েশ্চারযুক্ত শুকনো ধান গ্রহণ করা হচ্ছে।উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত মোট ১১০৫ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
এর মধ্যে প্রতি ইউনিয়নের ১০০ জন কৃষক এবং পৌরসভার ১০৫ জন কৃষক রয়েছেন।প্রতিজন নির্বাচিত কৃষক সর্বোচ্চ ২ টন করে ধান সরকারি দামে খাদ্য গুদামে বিক্রির সুযোগ পাবেন।
উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

AgricultureMay 18, 2026
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
Nusrat Jahan2 min read

BREAKING
AgricultureMay 13, 2026
স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি
স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি
mymensingh1 min read

BREAKING
AgricultureMay 13, 2026
ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ
ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ
Mahmud Hasan1 min read

BREAKING
AgricultureMay 12, 2026
ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি
Nusrat Jahan1 min read
