LocalBREAKING
ফুলপুর পৌরসভায় ইমারত নকশা অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত
ফুলপুর পৌরসভায় ইমারত নকশা অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার লক্ষ্যে ইমারত/স্থাপনা নকশা অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ফুলপুর পৌরসভার প্রশাসক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় এলজিইডির প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্থপতি ইনস্টিটিউটের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
সভায় মোট ৭৮টি ইমারত স্থাপনের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে কমিটি ১৩টি নকশা অনুমোদনের জন্য সুপারিশ করে।
এসময় সভায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে পৌর এলাকায় নিয়ম মেনে স্থাপনা নির্মাণে গুরুত্ব দেওয়া হবে।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 21, 2026
হিজড়া জনগোষ্ঠীর উদ্যোগে মসজিদ, অর্থাভাবে থমকে আছে নির্মাণকাজ
mymensingh3 min read

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read
