Crime
ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড
ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক সেবন ও মাদক সঙ্গে রাখার অপরাধে সুজন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeAugust 1, 2026
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
phulpur local Reporter1 min read

CrimeJuly 17, 2026
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
gazipur Correspondent2 min read

CrimeJuly 12, 2026
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 min read

CrimeJuly 12, 2026
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
phulpur local Reporter1 min read
