Local
টিকটক নিয়ে পারিবারিক কলহের পর ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধা
টিকটক নিয়ে ঝগড়ার পর ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে টিকটক করা নিয়ে স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার তিলাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন একই গ্রামের বাসিন্দা ও শাকিল মিয়ার তৃতীয় স্ত্রী।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া এর আগে দুটি বিয়ে করেছিলেন। পারিবারিক বিরোধের জেরে আগের দুই স্ত্রীকে তালাক দেন তিনি। পরে সাদিয়া খাতুনকে বিয়ে করেন।
ঘটনার আগের রাতে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার পর দুজনই ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৬টার দিকে শাকিল মিয়া হ্যান্ড ট্রলি নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে দুপুর ১২টার দিকে সাদিয়ার ননদ ইন্নামা আক্তার ঘরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে রাখা হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের স্বামী শাকিল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read
