Crime
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জন গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের অধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে এক ছিনতাইকারী, দুই পরোয়ানাভুক্ত আসামি এবং সাত মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) জিএমপি সূত্রে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ছিনতাইয়ের অভিযোগে, দুজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং সাতজন মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeAugust 1, 2026
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
phulpur local Reporter1 min read

CrimeJuly 17, 2026
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
gazipur Correspondent2 min read

CrimeJuly 12, 2026
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 min read

CrimeJuly 12, 2026
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
phulpur local Reporter1 min read
