Crime
ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার, পিবিআই বলছে দায় স্বীকার
ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার, পিবিআই বলছে দায় স্বীকার

ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া রুবেলকে হত্যা করার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলে—রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজন হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসা ছাড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া রুবেল ও বাড়িওয়ালা পারুলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে রুবেলের বিরুদ্ধে পারুলকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
এ ঘটনার জেরে পারুলের চার ছেলে রুবেলের কক্ষে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর তদন্ত শুরু করে পিবিআই। বিভিন্ন তথ্য-উপাত্ত ও তদন্তের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

CrimeAugust 1, 2026
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
phulpur local Reporter1 min read

CrimeJuly 17, 2026
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
gazipur Correspondent2 min read

CrimeJuly 12, 2026
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 min read

CrimeJuly 12, 2026
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
phulpur local Reporter1 min read
