Local
দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন
দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধি: জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা, মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশীয় ফলকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।
বাংলাদেশ বুলেটিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি ফজলে মমিন আকন্দ-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাক৯জিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ বুলেটিন শুরু থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শ্রীপুর শ্রীপুর আস্থা আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, সংবাদপত্রের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের এই সময়ে তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের গুরুত্ব অনেক বেড়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ বুলেটিন ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন। আনুষ্ঠানিক কেক কাটার পরিবর্তে দেশীয় ফল পরিবেশনের মাধ্যমে আয়োজকরা দেশীয় কৃষিপণ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য, দেশ, জাতি এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read
