Local
ফুলপুরে সড়কের ভাঙা অংশে বড় গর্ত, দুর্ঘটনার শঙ্কা
ফুলপুরে সড়কের ভাঙা অংশে বড় গর্ত, দুর্ঘটনার শঙ্কা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর গ্রামের খড়িয়া ঘাটের সামনে সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।**
স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি অসংখ্য পথচারীও নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কের ভাঙা অংশটি সংস্কার না করায় গর্তটি এখন জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা না হলে যান চলাচলে আরও দুর্ভোগ বাড়বে। জনসাধারণের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা নিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read
