Local
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা নিরসনে সার্ভে সম্পন্ন-স্থায়ী সমাধানের পথে এক ধাপ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ বুধবার (২৪ জুন ২০২৬) স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জলাবদ্ধতার উৎস ও এর প্রতিকারের উপায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সার্ভে কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাহিদ ভূঞা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের নির্দেশনায় শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলীর নেতৃত্বে এই সার্ভেটি পরিচালিত হয়। সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুব দ্রুতই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।
গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় শ্রীপুর পৌরসভা কর্তৃপক্ষ এই জনকল্যাণমূলক কাজটি বাস্তবায়ন করবে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে সেবাগ্রহীতা, রোগী এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যথাযথ কর্তৃপক্ষের এমন দ্রুত পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Tags:
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles

LocalAugust 17, 2026
শ্রীপুরে জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া উদ্ধার, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
gazipur Correspondent2 min read

LocalAugust 15, 2026
ময়মনসিংহে ‘চলো অভ্যাস বদলাই’ কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান
phulpur local Reporter1 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে খাল খনন প্রকল্পের ১ কোটি ৫৪ লাখ টাকা কোষাগারে ফেরালেন ইউএনও
phulpur local Reporter2 min read

LocalJuly 29, 2026
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
ফুলপুরে নব-যোগদানকৃত ইউএনও সাধনা ত্রিপুরাকে পৌরসভার ফুলেল শুভেচ্ছা
phulpur local Reporter1 min read
